সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় শীর্ষে দুবাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৬৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, দুবাই: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর লন্ডন হিথরোকে পেছনে ফেলে দিয়েছে তারা। 

গত বছরের ডিসেম্বরে ৩.৫৪ মিলিয়ন আসন নিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে দুবাই বিমানবন্দর। যা দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিথরো থেকে প্রায় ১০ লাখ বেশি।

জানা গেছে, ছুটির মৌসুমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমে যাত্রীদের। বিশ্বব্যাপী ভ্রমণ তথ্য সরবরাহকারী সংস্থা ওএজি মাসভিত্তিতে এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের আসন সক্ষমতা ও ফ্লাইটের সংখ্যা দিয়ে নির্ধারণ করে। ওএজির ওয়ার্ল্ডস বিজিয়েস্ট এয়ারপোর্টস শীর্ষক প্রতিবেদনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম প্রথম উঠে আসে। 

এছাড়া শীর্ষ পাঁচ ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল, ফ্রান্সের শাল দে গৌল ও ইস্তাম্বুল বিমানবন্দর। 

২০২১ সালের বার্ষিক যাত্রী সংখ্যার পূর্বাভাস দুই লাখ বাড়িয়ে ২ কোটি ৮৭ লাখ নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরটি। চলতি বছর ৫ কোটি ৭০ লাখ যাত্রী পারাপার হবে বলে আশা কর্তৃপক্ষের। 

যাত্রীর ভিড় বাড়ায় আসনের সক্ষমতাও বাড়িয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ১৫ শতাংশ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আসন বাড়ানো হয়েছে পাঁচ লাখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102