সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের যে সুবিধা দেখছেন সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসে টিভিতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড বধ দেখেছেন সাকিব আল হাসান দেখেছেন। দেখেছেন মাউন্ট মঙ্গানুইয়ে পেসার ইবাদতে দাপট।  

ইবাদতের এমন দাপুটে বোলিং ক্রাইস্টচার্চেও হলে দ্বিতীয় টেস্টেও জয় পেতে পারে বাংলাদেশ।

কিন্তু ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বে ওভালের চেয়ে অনেকটাই ভিন্ন।  সে অর্থে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ।

তবে সেই টেস্ট নিয়ে ভীত নন সাকিব আল হাসান। তার মতে, ক্রাইস্টচার্চেও বাংলাদেশ দল সুবিধা পাবে।

কি সেই সুবিধা?  শনিবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার আনুষ্ঠানে সে কথাই জানালেন সাকিব।

নিজের অভিজ্ঞতা আর ক্রিকেটবোধ থেকে সাকিব বললেন, ‘সবুজ উইকেট হলেও আমাদের জন্য যে সুবিধাটা থাকবে, সেটা হলো আমাদের যে তিনজন বোলার আছে, তারাও খুব ভালো বোলিং করেছে বর্তমানে। স্পিনার মিরাজও অসাধারণ বোলিং করেছে। নিউজিল্যান্ডকেও আমাদের বোলারদেরও মুখোমুখি হতে হবে।’

প্রথম টেস্টের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাসটাও দ্বিতীয় ম্যাচে প্রভাব ফেলবে বলে মনে করেন সাকিব।

বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন,  ‘স্বাভাবিকভাবেই এ রকম একটা ম্যাচ জেতার পর সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আমি আশা করব, এই আত্মবিশ্বাসটা যেন কাজে লাগে। কাজে লাগবেই, এমন নয়। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

তবে টসে জেতাকে বড় ফ্যাক্টর হিসেবে মনে করেন সাকিব। বললেন, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ, নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। সে কারণে টস জিতে যদি ফিল্ডিং নেওয়া যায়, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে দলের জন্য।’

আর যদি টসে হেরে যান মুমিনুল হক?

সহাস্যে সাকিবের জবাব, ‘টস না জিতলে হয়তো কঠিন হয়ে যাবে সবকিছু। তবে আমার ধারণা, প্রথম ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102