মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শিক্ষার্থীদের টিকা দিতে জন্মনিবন্ধন লাগবে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্মনিবন্ধন করার শর্ত শিথিল করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেয়া শিশুর নিবন্ধন করার ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না।

বৃহস্পতিবার রাতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুইয়ার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে ‘BDRIS Software’ এ বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দেয়ার নিয়ম আছে। ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান ও সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের নিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।

আদেশে আরও বলা হয়, ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দেয়া সনদের ভিত্তিতে প্রয়োজনে বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিন্ধান্ত নিয়েছে সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102