মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

চায়ের রাজ্য মৌলভীবাজারে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বত্র অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত। রোববার (২ জানুয়ারি) চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি। এর আগে শনিবার ছিলো ০৯.০৬ ডিগ্রি।

তিনি জানান, এখন তাপমাত্রা ক্রমশই নামবে। সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহও থাকবে। এতে কয়েকদিন শীতের প্রকোপ বাড়তে পাড়ে।

এদিকে কয়েক দিন ধরে বিকেল থেকে মৃদু বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। শেষ রাতে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু হতে থাকে জনপদ। এ অবস্থায় ছিন্নমূল মানুষসহ জেলার চা শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের অপর পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুম আহমদ জানান, এক সপ্তাহ যাবত ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ধীরে ধীরে এখানকার তাপমাত্রা কমছে। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

এদিকে গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। অনেকে শীত থেকে রক্ষা পেতে সকাল-সন্ধ্যা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102