সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাজধানীতে ফানুসের সব আগুন নিয়ন্ত্রণে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এরইমধ্যে রাত আড়াইটা নাগাদ সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান ইউকেবিডি টিভি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়।

রাত ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরো বলা হয়, একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়ে সেগুলো তালিকাভুক্ত করার কাজ শুরু হয়। তালিকা সম্পন্ন না করে এ বিষয়ে বিস্তারিত এ মুহূর্তে বলা সম্ভব না।

এরশাদ হোসেন বলেন, তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো। এরইমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বড় আগুন লাগার খবর আসে।

এদিন ঢাকা মহানগর পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীজুড়ে পটকা বা আতশবাজি ফোটানো হয়। ওড়ানো হয় ফানুস। সেই ফানুস থেকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জসহ প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102