সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিম স্লট থাকবে না আইফোন ১৫ এ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪০৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে তাদের আইফোন ১৩ সিরিজ উন্মোচন করে। আইফোন ১৪ উন্মোচন হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে আইফোন ১৫ সম্পর্কে নানা গুজব শোনা যাচ্ছে।

ইন্টারনেটে সর্বশেষ পাওয়া গুজব মতে, ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজ থেকে ফিজিক্যাল সিম স্লট বাদ দেওয়া শুরু হবে। ব্রাজিলিয়ান পাবলিকেশন ব্লগ ডু আইফোনের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ২০২৩ সালে আইফোন যে প্রো মডেল (সম্ভবত আইফোন ১৫ প্রো) উন্মোচন হবে সেটিতে কোনো ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকবে না।

ফোনটি সংযোগের জন্য পুরোপুরি ই-সিম প্রযুক্তির ওপর নির্ভর করবে। সূত্রটি আরও জানিয়েছে, ওই ফোনটি ডুয়াল ই-সিম সমর্থন করবে। ফলে ব্যবহারকারী একইসঙ্গে দুইটি লাইন ব্যবহার করতে পারবেন। তবে নন-প্রো মডেলে পুরোপুরি ই-প্রযুক্তি থাকবে কিনা অথবা ফিজিক্যাল সিম স্লট থাকবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়।

ধারাবাহিকভাবে পোর্টবিহীন আইফোন তৈরি করতে প্রযুক্তি জায়ান্টটি সিম কার্ড স্লট বাদ দিতে চাইছে। তবে যেসব দেশে ই-সিম সুবিধা নেই সেসব দেশের জন্য ফিজিক্যাল সিম স্লট সংস্করণের আইফোন তৈরি হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102