সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাধারণ টিভিকে স্মার্ট বানিয়ে নিন ২ উপায়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দিন যতই গড়াচ্ছে ততই আমাদের ব্যবহারিক জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সাধ্যের মধ্যে থাকায় সবাই ঝুঁকছেন উন্নত প্রযুক্তির দিকে। বিনোদন এবং ঘরের আসবাবের মধ্যে অন্যতম হচ্ছে টিভি। এখন যারাই টিভি কিনছেন, দামে একটু বেশি হলেও স্মার্টটিভিই নিচ্ছেন।

আজকাল নির্মাতা প্রতিষ্ঠান গুলোও ঝুঁকছেন স্মার্টটিভি তৈরিতে। স্মার্টটিভির কারণে অনলাইনে কনটেন্ট স্ট্রিমিং খুব সহজ হয়েছে। তবে এখনঘ যে সব গ্রাহক নিজের বাড়িতে পুরোনো সাধারণ টিভি ব্যবহার করছেন তারা বঞ্চিত হচ্ছেন অনেক কিছু থেকেই। তবে খুব সহজেই যে কোনো সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করা সম্ভব।

> ‘অ্যানড্রয়েড টিভি বক্স’ লাগিয়ে নিন। ‘অ্যানড্রয়েড টিভি বক্স’ হচ্ছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত এমন একটি ডিভাইস, যা দিয়ে একটি সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করা যায়। আমাদের অ্যানড্রয়েড স্মার্টফোনে যা যা করা যায় ঠিক সে সবই করা যাবে এই অ্যানড্রয়েড টিভি বক্সে। ইচ্ছামতো যেকোনো অ্যাপ এটাতে ইনস্টল করে ব্যবহার করা যাবে। সেই সূত্র ধরে এতে চাইলেই যেকোনো অনলাইন স্ট্রিমিং সেবা ইনস্টল করে দিব্যি টিভি দেখার কাজ চালিয়ে নেওয়া যাবে।

> কোনো অতিরিক্ত খরচ না করেই সাধারণ টিভিকে স্মার্ট টিভি করে তুলতে চাইলে নিজের ল্যাপটপে টিভির সঙ্গে HDMI এর মাধ্যমে কানেক্ট করুন। এই জন্য আপনাকে একটি HDMI কেবল কিনতে হবে। বাড়িতে HDMI কেবল থাকলে সেই খরচও বেঁচে যাবে।

মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আপনার ল্যাপটপ টিভির সঙ্গে কানেক্ট করা যাবে। HDMI কেবলের মাধ্যমে টিভির সঙ্গে ল্যাপটপ কানেক্ট করতে হবে। তবে এই জন্য আপনার ল্যাপটপে HDMI পোর্ট থাকা বাধ্যতামূলক। আপনার ল্যাপটপ কয়েক বছরের পুরনো হলে সেখানে HDMI কেবেল নাও থাকতে পারে। তবে সাম্প্রতিক সব ল্যাপটপের HDMI পোর্ট পাওয়া যাবে।

একবার HDMI কেবেলের মাধ্যমে আপনার ল্যাপটপ টিভির সঙ্গে কানেক্ট হলে ল্যাপটপের স্ক্রিন টিভিতে দেখতে পাবেন। এবার যে কোন ব্রাউজার ওপেন করে OTT প্ল্যাটফর্মের ওয়েবসাইট ওপেন করে যে কোনো কনটেন্ট চালালে তা টিভিতে দেখা যাবে। পনার স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রিপশনে সর্বোচ্চ যে রেসোলিউশন সাবস্ক্রিপশন থাকবে সেই রেসোলিউশনেই টিভিতে কনটেন্ট দেখতে পাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102