সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তামিম-রিয়াদদের ‘যাকে খুশি তাকে কেনার’ অনুমতি দিয়েছে বিসিবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের ঠিক আগের দিন রোববার রাতে মালিকানায় পরিবর্তন হয় ঢাকার। বিসিবিতে গ্যারান্টি মানি জমা দিতে না পারায় বিপিএলের ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় মার্ন ও রুপা গ্রুপ। 
 
২১ জানুয়ারি টুর্নামেন্ট শুরুর আগপর্যন্ত ঢাকার ফ্রাঞ্চাইজি মালিক ও স্পন্সরের খোঁজে থাকবে বিসিবি। যদি কোনো কারণে ফ্র্যাঞ্চাইজি মালিক না পাওয়া যায় তাহলে দলটির দেখভাল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের নিলাম। নিলাম শেষে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল বলেন, আমি কিছু খেলোয়াড় সাজেস্ট করেছি, রিয়াদ ভাই কিছু সাজেস্ট করেছেন, সুমন ভাই সাজেস্ট করেছেন, যেগুলোকে আমরা নিয়েছি। কিন্তু সবার শেষ কথা বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে এসে উনারা টেকওভার করেছে। আমাদের বলা হয়েছিল যাকে ইচ্ছে নিতে পারব। সাধারণত এমন সময় হয় যে- এত বাজেট, এর বেশি খরচ করা যাবে না। বিসিবি এ জায়গায় ব্রিলিয়ান্ট ছিল। সব বোর্ড পরিচালক বলেছেন যাকে ইচ্ছে নাও।

ড্রাফটের প্রথম ডাকেই ঢাকা দলে নেয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এরপর তৃতীয় ডাকে তারা নেয় আগের দুই ডাকে দল না পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে।

একই ফ্র্যাঞ্চাইজিতে মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে দেশসেরা ওপেনার তামিম বলেন, এরকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণ যেটা হয় আমরা তিনজন তিন টিমে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেট উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ না থাকে- বিশ্বেই জিজ্ঞেস করেন যদি তারা ইনজয় না করে তারা খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।

বিপিএলে নিজেদের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কিনা সেটা নেসেসারি না। নির্ভর করবে আমরা কীভাবে খেলি। এটার ওপর নির্ভর করে। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102