সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সালমানের জন্মদিনে যা বললেন ক্যাটরিনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ৫৬তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভেসে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান।  সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছবি শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন এই নায়িকা। নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সালমানের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, শুভ জন্মদিন সালমান খান! তোমার জন্য সবচেয়ে শুভ জন্মদিন। তোমার সব ভালবাসা, আলো এবং উজ্জ্বলতা চিরকাল তোমার সঙ্গেই থাকুক।

সালমানের হাত ধরেই বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তাদের মধ্যে কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল বলেও শোনা যায়। এই জুটি এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ম্যায়নে পেয়ার কিউ কিয়্যা ও পার্টনারের মতো আলোচিত ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।  ক্যাটরিনার বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রেও হাজির হয়েছেন সালমান। ২০১৯ সালে সর্বশেষ ভারত ছবিতে তাদের জুটি বাঁধতে দেখা যায়।  কবির খানে টাইগার থ্রিতে ফের পর্দায় সালমান-ক্যাটরিনা রসায়ন দেখতে পাবেন দর্শকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102