সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

এক সময় ১৫ আগস্টের খুনিদের বিচার চাওয়ার কোনো অধিকার আমাদের ছিল না: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে অনেকে মানবাধিকারের কথা বলেন, ন্যায়বিচারের কথা বলেন। অথচ ১৫ আগস্টের খুনিদের বিচার চাওয়ার কোনো অধিকার আমাদের ছিল না।

তিনি বলেন, লম্বা সময় দেশের বাইরে থাকতে হয়েছে। খুনিদের ইনডেমনিটি দিয়ে বাঁচানো হচ্ছিল। তখন শত বাধা ডিঙিয়ে দেশে ফিরেছিলাম।

শুক্রবার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। বার বার আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এদেশের মানুষের ভাগ্য বদল করতে পারব, এটাই আমার প্রতিজ্ঞা।

এ সময় দেশের উন্নয়নের মাধ্যমে খুনিদের জবাব দিতে চাই বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে মালদ্বীপ ভ্রমণে যাত্রীরা অনেক সুবিধা পাবে। পাশাপাশি মালদ্বীপ থেকে প্রবাসীদের টাকা পাঠানো সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মালদ্বীপের বাজারে নতুন নতুন পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে। অচিরেই সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় বৈধ-অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সবাইকে কোভিড টিকা দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। আর দালাল ধরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমাতেও অনুরোধ করেন তিনি। বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ যাওয়ার আহ্বান তার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102