মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নেপালের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। আসরে নিজেদের প্রথম ম্যাচে টাইগার যুবারা নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারায়।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেপালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে প্রান্তিক নওরোজ নাবিলের অনবদ্য সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুব দল। 

বিশাল টার্গেট তাড়া করতে নেমে রকিবুল হাসান, তানজিম হাসান সাকিবের গতি আর নাইমুর রহমান ও মেহরাবের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪২.৩ ওভারে ১৪৩ রানেই অলআউট হয় নেপাল।  দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন গুলসান জা। বাংলাদেশ যুব দলের হয়ে দুটি করে উইকেট নেন রকিবুল, তানজিম, নাইমুর ও মেহরাব। 
 
শুক্রবার প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ৩৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ওপেনার মফিজুল ইসলাম (১৭)। ১৬ ওভারে দলীয় ৫৯ রানে ফেরেন আরেক ওপেনার ইফতেখারুল ইসলাম (২১)।  ২৬.৩ ওভারে দলীয় ১০৫ রানে ফেরেন আইচ মোল্লা (২২)। 

চতুর্থ উইকেটে মোহাম্মদ ফাহিমকে সঙ্গে নিয়ে ১৭৯ রানের পার্টানারশিপ গড়েন নাবিল। ৪৮.৩ ওভারে দলীয় ২৮৪ রানে রিয়ার্টার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। তার আগে ৫৪ বলে তিন চার ও তিন ছক্কায় ৫৮ রান করেন ফাহিম। 

শেষদিকে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে আউট হন মেহরাব। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১১২ বলে ১১টি চার ও এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১২৭ রান করে  অপরাজিত থাকেন নাবিল।  তার অনবদ্য সেঞ্চুরির সুবাদে  ৪ উইকেটে ২৯৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102