সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: কানাডায় অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে। দেশটিতে অস্থায়ীভাবে বসবাসরতদের গুরুত্ব দিয়ে এ অভিবাসন সুবিধা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী সিন ফ্রাসার এ তথ্য জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডায় অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগদানের আগামী বছরেও চলবে। চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। আগামী বছরে (২০২২ সালে) ৪ লাখ ১১ হাজার অভিবাসীকে দেশটিতে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা সরকার। 

কানাডার অভিবাসনমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ৪ লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে কানাডা। গত ১০০ বছরের মধ্যে এতসংখ্যক অভিবাসীকে ১ বছরে স্থায়ী বসবাসের সুযোগ দেয়নি কানাডা।যারা নতুন করে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন, তাদের একটি বড় অংশ কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। 

এ প্রসঙ্গে অভিবাসনমন্ত্রী বলেছের, ‘গত বছর আমরা একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আমরা তা অর্জন করতে পেরেছি।’

বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ কানাডা তাদের জনসংখ্যা বৃদ্ধিকে দেশটির অর্থনীতির চালিকা শক্তি হিসেবে মনে করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন সুবিধা আরো বেড়েছে।

যদিও করোনা মহামারির কারণে দেশটির সীমান্ত অধিকাংশ সময় বন্ধ থাকায় ২০২০ সালে এই স্থায়ী অভিবাসন সুবিধা কমে যায়। সে বছর ১ লাখ ৮৫ হাজার মানুষকে এ সুবিধা দেওয়া হয়। 

কানাডার অভিবাসন নীতি অনুসারে, প্রতিবছর দেশটির মোট নাগরিক অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেওয়া হবে। কানাডার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৮ লাখ। এ হিসাব অনুসারে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার অভিবাসী নেওয়ার কথা কানাডার। তবে প্রতিবছর এ সংখ্যা বাড়াচ্ছে কানাডা সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102