সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আগামী ২ এপ্রিল রোজা শুরু হতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ২০২২ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স।

গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।

আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান। যা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসে পবিত্র এ মাস অতিবাহিতের পর।

মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা গালফ নিউজকে বলেন, ১ এপ্রিল রাতেই আকাশে পবিত্র রমজানের বাঁকা চাঁদ দেখা দেয়ার সম্ভাবনা বেশি। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।

২০২২ সালের ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়েছে।

সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতিতে বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার করা হয়। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করে। তবে মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।

সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102