মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

প্রথম সেঞ্চুরিকেই ‘ডাবল’ বানালেন তৌহিদ হৃদয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম শতকটিকেই একদম দ্বিশতক বানিয়ে ছাড়লেন তৌহিদ হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ ডানহাতি এই ব্যাটার।

২০২১-২২ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। যেখানে সাগরিকাখ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি দক্ষিণাঞ্চল এবং বিসিবি উত্তরাঞ্চল। যে ম্যাচটি এগোচ্ছে ড্রয়ের দিকে।

প্রথম ইনিংসে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। জবাবে তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিরে ৪৫৭ রান তুলেছে দক্ষিণাঞ্চল।

তৃতীয় দিন শেষে ১৫৯ রানে অপরাজিত থাকা হৃদয় চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত হৃদয় সাজঘরে ফিরেছেন ২১৭ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102