সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিজিবি দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, হিলি: বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তে ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আলম হোসেন ভারতের হিলি বিএসএফ ৬১ ক্যাম্প কমান্ডার সীতারামের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর বেশ কিছু সৈনিক উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, আগামীকাল সোমবার বিজিবি ১২তম দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102