মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

প্রক্রিয়া সহজ হলে কর ফাঁকির প্রবণতা কমবে: এনবিআর চেয়ারম্যান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কর দেয়ার পক্রিয়া সহজ হলে জনগণ তা দিতে উৎসাহীত হবেন। কর ফাঁকি দেয়ার প্রবণতা কমে আসবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার এনবিআরের সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক প্রকাশিত ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনের সময় তিনি এসব বলেন। ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে ট্যাক্স দিতে উৎসাহী করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইডটি প্রকাশ করে থাকে।

এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কর দেয়ার প্রক্রিয়া যত সহজ হবে, দেশের জনগণ ততই কর প্রদানে উৎসাহীত হবেন এবং কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে। 

তিনি আরো বলেন বলেন, ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর দেওয়াদের বিশেষ সহযোগিতা দেয়। কর হার কমানো, সেবার মান উন্নয়ন এবং কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার সুফল দেশের ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ ভোগ করবে।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে কর দিতে উৎসাহিত করার জন্য বিদ্যমান করনীতিমালা সহজ করা প্রয়োজন এবং দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে, যা আগামীতে অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন, দেশের মোট জিডিপি প্রায় ৮০ শতাংশ আসে বেসরকারি খাত থেকে এবং দেশের উন্নয়নে এখাতের ভূমিকা আরো সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার কোনো বিকল্প নেই। 

কর সংক্রান্ত বিষয়ে সহায়তা দিতে ঢাকা চেম্বার দীর্ঘদিন থেকে এ গাইডটি প্রকাশ করে আসছে। গাইডটিতে বিভিন্ন শিডিউল এবং এসআরও এর তথ্য সন্নিবেশিত হয়েছে, যা ব্যবসায়ী উদ্যোক্তা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য ব্যবসায় সংগঠনগুলোকে বিশেষভাবে সহায়তা করবে বলে অনুষ্ঠান থেকে জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102