সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। 

মঙ্গলবার ভেলা সাড়ে ১২টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২২) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্বভার হস্তান্তর করা হয়। 

বিদায়ী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা বিগত কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।  

এর আগে গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটির (২০২২) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সি, ডিপিএ’র বাংলাদেশ করেসপনডেন্ট নজরুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নূরুল ইসলাম হাসিব। 

এছাড়া সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল-আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ (তানভীর আহমেদ) ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102