সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ক্যাটরিনার বিয়ে অনুষ্ঠানে প্রবেশে ‘গোপন কোড’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে অনুষ্ঠানে প্রবেশে গোপন কোড লাগবে। গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে যেন কোনও গোপন সভা। বিভিন্ন নিয়ম মাথায় রেখে প্রবেশাধিকার পাবেন অতিথিরা। বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। থাকবেন না কোনও সাংবাদিক। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে পুলিশ। থাকবে আলাদা নিরাপত্তারক্ষীর দল। 

নিয়মাবলির তালিকা এখানেই শেষ নয়। ছবি না তোলার জন্য অতিথিদের একটি চুক্তিতে সই করানো হবে। আমন্ত্রিতদের পরিচয়ও গোপন রাখা হবে বলে শোনা যাচ্ছে। তা ছাড়া কোনও ড্রোন ক্যামেরার ব্যবহার করা হবে না ছবি এবং ভিডিও তোলার জন্য।

খবরে বলা হয়, তারকা যুগল তাদের বিয়ের কথা যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, অনুরাগীদের দৌলতে সেই প্রচেষ্টা জলে। বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে ভিকি-ক্যাটরিনার বিয়ের তথ্য ছড়িয়ে পড়ছে চার দিকে। সম্প্রতি টুইটারে একটি চিঠির প্রতিলিপির ছবি ঘুরে বেড়াচ্ছে। 

অনুরাগীদের দাবি, সেটি সওয়াই মাধোপুর জেলা-শাসকের চিঠি। যে চিঠির ছবি প্রকাশ পেয়েছে, তাতে হিন্দি ভাষায় লেখা রয়েছে, ‘অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কইফের বিবাহ অনুষ্ঠানের আয়োজনের জন্য শুক্রবার সকালবেলা একটি বৈঠকের বন্দোবস্ত করা হয়েছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গিয়েছে, শুক্রবার আইনি বিয়ে সেরে ফেলতে পারেন ভিকি এবং ক্যাটরিনা। কিন্তু সাংবাদিকদের কাছ থেকে সে খবর লুকিয়ে রাখার চেষ্টা করছেন তারকা যুগল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102