সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মমতার দলে ‘ফিরলেন’ শ্রাবন্তী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিজেপি ছাড়ার ১৮ দিনের মাথায় পুনরায় যোগ দিয়েছেন তৃণমূলে। শ্রাবন্তী চ্যাটার্জি  বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই যোগ দেন নরেন্দ্র মোদির দলে। বিজেপির হয়ে অংশ নেন নির্বাচনে। কিন্তু হেরে যান বিপুল ব্যবধানে।

১১ নভেম্বর তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘বিজেপি করলে সিনেমায় কাজ পাওয়া যায় না। সেই কারণেই শ্রাবন্তী দল ছেড়েছেন।’

আবার উল্টো বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘দলটা (বিজেপি) জঞ্জাল। ওই দলে থাকা মুশকিল। তার ওপর শ্রাবন্তী একজন নারী। তার পক্ষে থাকাই সম্ভব নয়।
শ্রাবন্তীর বিজেপি ত্যাগের সময়ই সবাই অনুমান করেছিল, পুনরায় মমতার দলে ভিড়বেন। তিন সপ্তাহ না পেরোতেই সেটা সত্যি হলো। সোমবার পশ্চিমবঙ্গের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সেখানেই যোগ দিয়েছেন শ্রাবন্তী। পরনে ছিল কালো সালোয়ার কামিজ। তাতে জ্বলজ্বল করছিল ক্ষমতাসীন তৃণমূলের ব্যাজ। মঞ্চে উঠে শ্রাবন্তী গানও গেয়েছেন। সেই সঙ্গে স্পষ্টভাবে জানান, ডাকলে আবারও আসবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102