সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পৌর নির্বাচনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সংঘর্ষ : আহত ৬ জন, পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে।

২৬ নভেম্বর শুত্রুবার এ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু।


স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু শুক্রবার বিকেল ৪ টায় ভানুগাছ সড়কের ধানসিঁড়ি এলাকার তার নিজ বাসায় সম্মেলনে অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ১ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালানো হয়। নৌকা প্রার্থীর পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তার বাসায় হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীদের হামলায় তার ভাতিজা রাজ আহমদ সহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও সিলেটে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতার করার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেন। একই সাথে ২৮ নভেম্বর নির্বাচনের দিনও এরকম অস্থিতিশীল ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি শংকিত রয়েছেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।


অপর দিকে বিকেল ৫টায় নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক গুহরোডস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর ভরাডুবি জেনে এখন শুধুই মিথ্যাচার করছেন।

রাস্তা থেকে তার দুই সমর্থককে মারধর করে তার বাসার দিকে টেনে নিয়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মাঠে টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। এ বিষয়ে গণমাধ্যকে তিনি দৃষ্টি রাখার আহবান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102