সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধে কাজ করছে সরকার: বনমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।  

তিনি বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার কৌশলগুলো চিহ্নিত করা হচ্ছে।বন অধিদপ্তরের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ উদঘাটন, শনাক্তকরণ এবং বিচারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে।  

বুধবার (১৭ নভেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বন অধিদপ্তর এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি আয়োজিত ‌‘বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকারের প্রচেষ্টাকে প্রসারিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার সহায়তায় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে।

তিনি বলেন, যৌথভাবে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সেক্টরগুলোর মধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে। বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে প্রণীত আইন-কানুন, কর্মসূচি এবং প্রকল্প কার্যকারভাবে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি এ সময় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।  

বনমন্ত্রী বলেন, বন্যপ্রাণী অপরাধের নেতিবাচক পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের নিজেদের স্বার্থে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাহাঙ্গীর আলম প্রমুখ।  

অনুষ্ঠানের পর বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালীকরণ বিষয়ে ইউএসএআইডি, ইউএনওডিসি এবং এনজিও ব্যুরোসহ বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিজ নিজ সংস্থার পক্ষে বক্তব্য দেন।  

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102