সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাষ্ট্রে প্রথম সিটি মেয়র হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান তৈয়ব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৮৩ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো সিটির মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশী-আমেরিকান মাহবুবুল তৈয়ব। পেনসিলভেনিয়া স্টেটের আপার ডারবি সংলগ্ন মেলবোর্ন বরোর মেয়র হিসেবে জানুয়ারিতে অভিষিক্ত হবেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল তৈয়ব।

২ নভেম্বর ভোট গ্রহণের পর জানা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশী আমেরিকান নুরুল হাসানের চেয়ে তিনি ২৯ ভোটে এগিয়ে রয়েছেন।ডাকযোগে আসা ব্যালট গণনা এখনও শেষ হয়নি। তবে তৈয়ব দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে, বিজয় মুকুট তারই ভাগ্যে জুটবে। এ বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তৈয়ব বলেন, নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্যে সকলের আন্তরিক সহায়তা চাচ্ছি।

একই সিটির ৩ জন কাউন্সিলম্যান হিসেবে জয়ী হন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন এবং আলাউদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্যাক্স কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান সাজ্জাদ মোহাম্মদ। পুরো সিটির নেতৃত্বে প্রবাসীরা। ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. নীনা আহমেদ এবং কমিউনিটি লিডার ডা. ইবরুল চৌধুরী পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদেরকে। এ এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন ড. নীনা আহমেদ।

মাহাবুবুল তৈয়বই হবেন প্রথম কোন বাংলাদেশি আমেরিকান, যিনি যুক্তরাষ্ট্রে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102