সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মামুনুলকে কারাগারে ইবাদত করার মতো জায়গায় রাখতে বললেন আদালত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:কারাগারে ইবাদত করার উপযোগী জায়গায় রাখার জন্য আদালতের কাছে আবেদন জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক। রিমান্ড শুনানির সময় বিচারকের কাছে তিনি এ আবেদন করেন। সোমবার রিমান্ড শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামুনুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামুনুলের আবেদনও মঞ্জুর করেন আদালত।রিমান্ড শুনানি শেষে মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ একথা জানান। তিনি বলেন, শুনানি সময় আদালতে মাওলানা মামুনুল হক কথা বলার জন্য অনুমতি চান। অনুমতি নিয়ে মামুনুল হক বলেন, ‘আমি রমজানে নিয়মিত ইবাদত করি, রোজা রাখি। গতকাল (রোববার) আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস ও ইবাদতের অনুপযোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই, আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়।’তখন আদালত বলেন, ‘আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে। আপনার কোনো কষ্ট হবে না, ইবাদতের বিঘ্ন ঘটবে না।’আইনজীবী বলেন, মাওলানা মামুনুলের বিরুদ্ধে মসজিদ থেকে এক ব্যক্তিকে বের করে দেওয়ার নির্দেশনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলেছে, ওই ব্যক্তিকে বের করে দেওয়ার সময় তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে। মূলত এ ধরনের কোনো ঘটনাই ওই ব্যক্তির সঙ্গে ঘটেনি।তিনি আদালতকে বলেন, রোববার মামুনুলকে গ্রেফতার করার পর তাকে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মকর্তারা। সেজন্য তাকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।পরে আদালত হেফাজত নেতার ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, রোববার মামুনুল হককে ঢাকার একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৬ টি মামলা রয়েছে ঢাকায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102