সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আবারো হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার বিকেল ৩টায় তিনি গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির জানান, কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102