সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বেসরকারি স্কুলের ভর্তি লটারিতে কেন্দ্রীয়ভাবে হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ২০২২ সালের অনলাইন ভর্তি ফরম বিক্রি শুরু হবে চলতি মাস থেকে। আগামী ২৫ নভেম্বর থেকে এর ফরম বিক্রি শুরু হবে। গতবার শুধু সরকারি স্কুলে কেন্দ্রীয়ভাবে লটারি হলেও এবার সরকারি- বেসরকারি সব স্কুলকে কেন্দ্রীয় লটারির আওতায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

জানা গেছে, আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে। পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি বন্ধ করতেই এই পরিকল্পনা করা হয়েছে।

মাউশির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুল ভর্তির অনলাইন ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মধ্যেমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।

জানা গেছে, সরকারি স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। আর অপেক্ষমান তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।

বেসরকারির ভর্তি ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমান তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102