সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ২০২১ – ২০২৩ মেয়াদের নতুন কমিটির পরিচিতি ও ডিনার অনুষ্টান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৬১ এই পর্যন্ত দেখেছেন

কমিউনিটি সংবাদদাতা : বিলেতের বুকে বড়লেখার কতিপয় উদ্যমী যুবক মিলে আর্তমানবতা ও সামাজিক কল্যাণে ২০১৫ সালে গড়ে তুলা একটি সম্পূর্ণ স্বাধীন , সামাজিক , অরাজনৈতিক , স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ২০২১ – ২০২৩ ইং মেয়াদের নতুন কমিটির পরিচিতি ও ডিনার অনুষ্টান হোইটচ্যাপেল এর মাইক্রো বিজনেস সেন্টার এ অনুষ্টিত হয়েছে।

নব গঠিত কমিটির সভাপতি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলাল এর উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান মজিদ থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা হাফিজ মুসলেহ উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের অতীতের সকল কার্যক্রম এবং ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করেন। পর্যায়ক্রমে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাসান পারভেজ রাসেল , যুগ্ন সাধারণ সম্মাদক সিরাজ উদ্দিন সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন। কোষাধ্যক্ষ জনাব ইলিয়াস আহমেদ সংগঠনের আয়ের উৎস নিয়ে কথা বলেন এবং সহ কোষাধ্যক্ষ জনাব আবুল কাসেম সংগঠনের হিসাব পেশ করেন।

উপদেষ্ঠা জালাল উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মামুনুর ফয়ছল , আব্দুর রাজ্জাক, আবু রহমান, হাবিবুর রহমান, সাহাব উদ্দিন , এমরান আহমদ (পান্না ), রুনু মিয়া, হাফিজ আব্দুল্লাহ এবং ওয়াহিদুজ্জামান (লিটন )।

প্রশাসনিক পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যারিস্টার মোঃ আব্দুল জব্বার, কাজল সরকার, আব্দুল আহাদ, ফয়সাল উদ্দিন, ইশতিয়াক চৌধুরী (রুমন ), শামীম আহমেদ, সালাহ উদ্দিন(এনাম), আলিম উদ্দিন, মোহাম্মদ ফয়সাল আহমেদ,কামাল উদ্দিন, তালহা চৌধুরী (রিফাত ), আম্বির হোসেন, জসিম উদ্দিন , নুরুল ইসলাম ( আবুল ), জাফর ইমাম জুবের , আব্দুল হামিদ (সনজু), মিনহাজুল আলম মামুন, জায়েদ আহমদ, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

পরিশেষে প্রধান উপদেষ্টা জনাব শাহাব উদ্দিন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা, হাফিজ মুসলেহ উদ্দিন এর দোয়া পরিচালনা এবং সভাপতি নাজিম উদ্দিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102