মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নির্বাচনকালীন সময়ে তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পরে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনকিছু করতে পারে না। সে কারণে আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু এই সরকার কোন কিছু গ্রহণ করে নাই। সে কারণে আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন, উনাকে নিজের চেহেরা এবং দলের চেহেরা আয়নায় দেখা উচিৎ। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারনা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি এটা পুরোপুরি ভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোন বাধা থাকবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102