মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সৌদি কিং ফয়সাল হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৫১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সৌদি: সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

গতকাল (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শাহজাহান গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। গত ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। আগামী ২ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার।

শাহাদাত আরও জানান, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছে। হাসপাতালে মো. শাহজাহানের বড় মেয়ে ডা. মৌসুমি আছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102