সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ফ্রান্স-যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ কি গলবে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। 

এ বৈঠকটির দিকে বিশেষ নজর থাকবে বিশ্বের। বৈঠকে কি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে সাম্প্রতিক সৃষ্ট হওয়া সম্পর্ক সংকট নিরসন হবে?

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান সাংবাদিকদের বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তারা দ্বিপাক্ষিক এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাত করবেন।

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙ্গে দেয়ার পর সৃষ্ট বিরোধ মিমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-ম্যাক্রোঁর বৈঠকটিকে।

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না। বরং এর ফলে তাদের ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।

চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ম্যাক্রোঁ ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সাথে তুলনা করেন, কোন টুইটার বার্তা ছাড়াই যেমনটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102