সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৪৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: দেশে সাম্প্রতিক সম্প্রদায়িক হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পূজামণ্ডপসহ যেসব বাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন নেতৃত্ব দিচ্ছেন। আজও পত্রিকায় এসেছে, রংপুরে যে ঘটনা ঘটেছে, তার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।

রোববার (২৪ অক্টোবর) সকালে মির্জা ফখরুল বিমানযোগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জীবনের নিরাপত্তা দিতে পারছে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ ধর্মবিশ্বাস পালন করতে পারছেন না। উপাসনালয়গুলোরও নিরাপত্তা নেই । ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও নিরাপত্তা নাই এখানে। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

মির্জা ফখরুল বলেন, সরকারের যেহেতু জনগণের সাথে সম্পর্ক নেই, জনগণের ভোট তারা পায় না। এজন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য সরকার এসব ঘটনা ঘটাচ্ছে।মীর্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আওয়ামীলীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ সরকার অনির্বাচিত সরকার, অবৈধ সরকার। তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করবো, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নতুন একটি নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর সেজন্যই আমরা আন্দোলন করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102