রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বার্লিন থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছেছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

এর আগে রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তার ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচী অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছিলেন। তিনি জাতীয় সংসদে স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102