সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তথ্যপ্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের কারণে দেশে উত্তেজনা: রিজভী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের কারণে দেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপিন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়’ এক মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তথ্যপ্রতিমন্ত্রী বলেছেন, রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন- বিশ্ববেহায়া এরশাদ। এরশাদ কার লোক? বিশ্ববেহায়া এরশাদ তো শেখ হাসিনার সার্টিফাইড বন্ধু। সরকারের অপকর্ম ডাকার জন্য আগে বেফাঁস কথা-বার্তার প্রতিযোগীতা চলতো ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদের মধ্যে, এখন তাদেরকে টপকাতে চান- এই অবৈধ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

‘ঘটনা ঘটলো কুমিল্লায়। এরপরে সারাদেশে টেনশন, উত্তেজনা, রক্তপাত, পুলিশ গুলি চালাচ্ছে, মানুষের প্রাণ ঝড়ছে। আর গতকাল চৌমুহনীতে উত্তেজনা বিরাজ করেছে। শনিবার ১৪৪ জারি করেছে। কেন এই পরিস্থিতি? ওই যে মুরাদ হাসান যে বক্তব্য রেখেছেন, তারপরেই এই ঘটনা। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সরকার তার সকল অপকর্ম, সকল জনবিরোধী কর্ম, রক্তপাত ও গুম-খুন এবং দ্রব্যমূল্য যে বাড়তি দা- সেগুলো আড়াল করার জন্য এই ঘটনা। সরকারের এজেন্সির যে নীল নকশা, সেই নীল নকশারই একটা অংশ কুমিল্লার ঘটনা।

আমরা একটা অরাজকতা, ঘোর অন্ধকার ও দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছি মন্তব্য করে রিজভী বলেন, এ ধরনের দুঃশাসনের বিরুদ্ধে একমাত্র জাতীয়তাবাদী শক্তিকে মোকাবেলা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102