সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সারাদেশে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৬৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সারাদেশে উচ্চগতির থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন মোবাইল গ্রাহকরা। জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না অনেকে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে টু জি সেবা সচল রয়েছে।

গণমাধ্যমকর্মী তুহিন বলেন, সকালে থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। হঠাৎ কেন এমন সমস্যা জানেন না তিনি।

রাব্বি নামে এক গ্রাহক জানান, সকালে বাসায় তিনি ওয়াইফাই ব্যবহার করেছেন। তবে বাসা থেকে বের হওয়ার পরে মোবাইলে ডাটা ব্যবহার করতে পারেননি তিনি।

মিরপুরের বাসিন্দা মনোরমা আক্তার বলেন, আমার সিমটি ফোরজি। অফিসে গিয়ে মোবাইলে ডাটা অন করে দেখি ডাটা সংযোগ হচ্ছে না।

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে না পারার এমন অভিযোগ জানিয়েছেন অনেক গ্রাহক।

এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। খুব দ্রুতই সমাধান হবে বলে আশা করি।

এদিকে শুক্রবার সকালে গ্রামীণফোন গ্রাহকদের এসএমএস করে বলেছে, ‘বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102