সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সবজি বিরিয়ানি রান্না করবেন যেভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিরিয়ানি একটি মুখরোচক খাবার। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানি নিশ্চয়ই খেয়েছেন!

তবে স্বাস্থ্য সচেতনদের কাছে জনপ্রিয় হলো সবজি বিরিয়ানি। অনেকেই আছেন যারা বিরিয়ানি খেলে ওজন বেড়ে যাওয়ার ভয় পান। তারা কিন্তু চাইলেই নিশ্চিন্তে খেতে পারেন সবজি বিরিয়ানি।

এতে থাকা বিভিন্ন সবজি স্বাস্থ্যের জন্য উপকারী। তাই সবজি বিরিয়ানি খেলে ওজন বাড়ার ভয় নেই। খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সবজি বিরিয়ানি। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. বাসমতি চাল ৪০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ২টি
৩. লবঙ্গ ৮টি
৪. জয়ফল ১/৪ চা চামচ
৫. রসুন বাটা ২ চা চামচ
৬. আলুর কিউব ১০০ গ্রাম
৭. শিম ১০০ গ্রাম
৮. লবণ পরিমাণমতো
৯. টকদই আধা কাপ
১০. এলাচ ৪টি
১১. পুদিনা পাতা ২টি
১২. কেওড়া জল ১/৪ চা চামচ
১৩. পানি ৮ কাপ
১৪. ঘি ৭ টেবিল চামচ
১৫. কালো জিরা ১ চা চামচ
১৬. দারুচিনি ২টি
১৭. আদা বাটা ২ চা চামচ
১৮. মটরশুঁটি ১০০ গ্রাম
১৯. ফুলকপি ১০০ গ্রাম
২০. গাজর ১০০ গ্রাম
২১. গোলমরিচ গুঁড়া ২ চিমটি
২৩. তেজপাতা ২টি
২৪. গোলাপ জল ১/৪ চা চামচ
২৫. মাখন ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে নিন। তারপর আধা ঘণ্টার জন্য পানি ঝরিয়ে নিন। এদিকে মাঝারি আঁচে প্যানে ৪ টেবিল চামচ ঘি গরম করে নিন।

তারপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে টিস্যু রেখে তার উপার পেঁয়াজ বেরেস্তা তুলে রাখুন।

এবার একই প্যানে লবঙ্গ, দারুচিনি, জয়ফল, গোলমরিচের গুঁড়ার অর্ধেক মিশিয়ে ভাজতে থাকুন। এরপর আদা ও রসুন বাটা মিশিয়ে এক মিনিট ভাজুন।

এ পর্যায়ে লবণ, মরিচ, মাখন, টকদই ও সবগুলো কেটে রাখা সবজি মসলার মিশ্রণে যোগ করুন। সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে হালকা আঁচে রান্না করুন।

এদিকে বড় একটি প্যানে ৪ কাপ পানিতে সামান্য লবণ ফুটিয়ে নিন। অবশিষ্ট লবঙ্গ, দারুচিনি, জিরা, তেজপাতা ও এলাচ একটি ছোট মসলিন কাপড়ে বেঁধে তা পানির মধ্যে দিয়ে দিন।

এরপর পানি ঝরিয়ে নেওয়া চাল এই ফুটন্ত পানিতে মিশিয়ে দিন। চাল সেদ্ধ হলে এর পানি ছেঁকে ফেলুন। এবার রান্না করা সবজির সঙ্গে বাসমতি চালের ভাত মিশিয়ে দিন।

এর উপরে পেঁয়াজ বেরেস্তা, সামান্য কেওড়া জল ও গোলাপজল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের সবজি বিরিয়ানি। স্বাস্থ্য সচেতনদের কাছে এই বিরিয়ানি বেশ জনপ্রিয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102