সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

অচিন পাখি’ সরাসরি নিউইয়র্ক যাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৮৬ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘অচিন পাখি’ ঢাকা থেকে সরাসরি নিউইয়র্ক যাবে।

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে এবার আমাদের নিজস্ব বিমানে করে সরাসরি নিউইয়র্কে গিয়েছি। ড্রিমলাইনার নামের এ বিমানটি সবচেয়ে আধুনিক। আমি এর নাম দিয়েছি ‘অচিন পাখি’। এটি অনেক কম দামে আমরা ক্রয় করেছি। এখন থেকে এ বিমানে করে সরাসরি কোনো বিরতি ছাড়া ১৪ ঘণ্টায় নিউইয়র্ক পৌঁছাতে সক্ষম হব। এটি আমাদের জন্য বড় মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাই আমরা সরাসরি বিমান ক্রয় করে এ ব্যবস্থা চালু রাখছি। বিএনপি ক্ষমতা থাকাবস্থায় দুর্নীতির কারণে আমাদের বিমান ধ্বংসের পথে ছিল। আমরা নতুন বিমান কিনেছি। আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। কে কী সমালোচনা করল আমি সেটি নিয়ে চিন্তা করি না।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102