রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত

নিবন্ধন পেলো আরও ৮৫ নিউজ পোর্টাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে আলাদা তালিকা প্রকাশ করেছে।

পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিবন্ধন পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে- ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪, খবরপত্র.কম, ডেইলি নওরোজ.কম, আজকের সিলেট.কম, পল্লীনিউজ.কম, এবিসিবার্তা.কম, ঢাকাটুডে.কমসহ ৮৫টি নিউজ পোর্টাল।

উল্লেখ্য, গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। সেই সময় প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102