সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা গ্রহণে বিশ্বের তরুণদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ এওয়ার্ড’ (বিজিওয়াইএলএ) অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘আমি বিশ্বের তরুণদের অনুরোধ করবো বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিন এবং নিজ নিজ দেশ এবং জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন, ঠিক যেমনটি বঙ্গবন্ধু করেছিলেন।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের গ্যালারি হল থেকে রাষ্ট্রপ্রধান ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও বড় পর্দার মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতি তাহা আয়হান এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধুর কর্ম এবং তাঁর জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কথা স্মরণ করে আবদুল হামিদ বলেন, ‘আমি নিজে খুব সৌভাগ্যবান যে আমি জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং তাঁর কর্ম যাত্রায় অংশ নিয়েছিলাম।

সাম্প্রতিক সময় বাংলাদেশ আর্থ-সামজিক ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102