রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ক্যারিয়ারের সুসময়ে ফারিণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণের মধ্যে সহজাতভাবেই অভিনয়ের সুপ্ত প্রতিভা ছিলো বলে অল্প সময়েই দর্শকের প্রিয় অভিনেত্রী’তে পরিণত হয়েছেন। তবে সবসময়ের মতোই ফারিণ গল্প’র প্রতি ভীষণ মনোযোগী। সেইসাথে চরিত্রের প্রতিও। ফারিণ’কে দর্শকের কাছে প্রথম বেশি সমাদৃত করে বা আলোচনায় নিয়ে আসে কাজল আরেফিন অমি’র ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি। তবে তার অভিনয় দক্ষতা সম্পর্কে দর্শক অবগত হন সহিদ উন নবী’র ‘আগুনের দিন শেষ হবে একদিন’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘জানবে না কোনদিন’ নাটকে।

২০২০ সালের রোজার ঈদটা ছিলো মূলত ফারিণের আলোচনায় আসার শ্রেষ্ঠ সময়। সেই ঈদে ফারিণ অভিনীত ১৬টি নাটক প্রচার হয়। একেকটি নাটকে একেকরকম চরিত্রে ফারিণ যেন অভিনয়ে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত ছিলেন। সেই রোজার ঈদ’টিতে তিনিই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তীতে গেলো ঈদে শিহাব শাহীনের ‘কমলা রঙের রোদ’, মাহমুদুর রহমান হিমি’র ‘২১ বছর পর’, অমি’র ‘আপন’ এবং বান্নাহ’র ‘মায়ের ডাক’-এ নিজেকে একজন অভিনেত্রী হিসেবে ভিন্নমাত্রায় নিয়ে যান তিনি। বলা যায়, এখন ক্যারিয়ারের সুসময় পার করছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ অভিনেত্রী।

তবে ফারিণের ভাষ্যমতে, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এ অভিনয় করে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন। এরইমধ্যে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তেও অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন।

জনপ্রিয়তার তুঙ্গে থেকেও এখনও অতি সাধারণ ফারিণ, ঠিক যেন আগেরই মতো। শিল্পী, পরিচালকদের কাছে শোনা যায় জনপ্রিয়তার তকমা গায়ে লাগলেও একটুও বদলায়নি ফারিণ, অহংকারও তৈরী হয়নি। তাসনিয়া ফারিণ বলেন, ‘শুরুতে কাজের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, অধ্যবসায় এবং একাগ্রতা ছিলো এখনো তাই আছে, বরং আগের চেয়ে অনেক বেড়েছে। আমি ব্যক্তি ফারিণ যেমন ছিলাম, তেমনই আছি। আর অহংকার বিষয়টি এমন নয় যে কাউকে বেশিদিন বাঁচিয়ে রাখবে। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। সবার সঙ্গে ভালোভাবে মিলে মিশে থাকাটাই সর্বোত্তম।’

তিনি আরও বলেন, ‘দর্শকরা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। তাদের এমন ভালোবাসাতেই সবসময় ভালো কাজটা করে যেতে চাই। আমি এমনিতেও কম কাজ করি, তবে এখন আরও অনেক বেশি চুজি হয়েছি। ভালো গল্প পেলেই তবে কাজ করছি। এ ধারাটা সবসময় মেনে চলতে চাই। ভালো কাজ একটা হলেও সমস্যা নেই। এতেই দর্শক মনে রাখে।’

ফারিণ এখন শুটিং করছেন ‘তোমার আমার গল্প’ শিরোনামের একটি নাটকের। মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এখানে ফারিণের বিপরীতে অভিনয় করছেন মুশফিক আর ফারহান। এরপর মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি নাটকে অংশ নেবেন ফারিণ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102