সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেসব স্মার্টফোন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আপডেট না হওয়ার কারণে আগামীকাল থেকে অনেক অ্যানড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল জানিয়েছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যানড্রয়েড ভার্সনও সাপোর্ট করবে না।

অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

যার ফলে ব্যবহারকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল। ২৭ সেপ্টেম্বরের পর অ্যানড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত ফোনের ব্যবহারকারীরা গুগলের অ্যাপ যেমন- জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদিতে লগইন করার সময় USERNAME OR PASSWORD ERROR দেখাবে।

তাছাড়া যদি কোন ব্যবহারকারী সেইসব ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ওপেন করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন  বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রে এরর মেসেজ দেখাবে। এছাড়া পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এরর মেসেজ দেখতে পাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102