রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৬টি বিমানসহ আফগানিস্তানের ১৪৩ পাইলট গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেফতার করেছে তাজিকিস্তান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে।

জানা যায়, গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল এসব পাইলট। তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে।

তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।

তবে একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিক সরকারের দাবি তারা গত ১৫ বছরে ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102