সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মহামারী করোনাতেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও মানুষের মুখে হাসি ফোটাতে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিজ সংসদীয় আসন রংপুর-৬ এর আওতাধীন পীরগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা হয়।

স্পিকার বলেন, চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।

পীরগঞ্জের চিকিৎসাসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, করোনার সময়ে পীরগঞ্জের প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিনিধিরা এবং আওয়ামী কৃষক লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102