সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আফগান মেয়েদের স্কুলে না যেতে দেওয়া ইসলামবিরোধী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগান মেয়েদের স্কুলে না যেতে দেওয়া হবে ‘ইসলাম বিরোধী’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক বিবৃতি জারি করেছে তালেবান সরকার। সেখানে কেবল পুরুষ শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছে তালেবান। তবে মেয়ে বা নারী শিক্ষার ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, সব পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকে তারা যে বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহজনক। আমি মনে করি, তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে।

নারীদের শিক্ষিত হওয়া উচিত নয় বলে যে ধারণা, তা ইসলামিক নয়। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, যোগ করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102