রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

২য় বারের মতো সোনাগাজী পৌরসভার মেয়র খোকন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দ্বিতীয়বারের মতো ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন মেয়র নির্বাচিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত মেয়রসহ অপর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন পেয়েছেন পাঁচ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ হিজবুল্লাহ পেয়েছেন ৩৬৯ ভোট ও মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের পেয়েছেন ১০৭৫ ভোট ও জগ প্রতীকে শেখ সেলিম পেয়েছেন ৭৯ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে মো. মোস্তফা, ২ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে হেদায়েত উল্যাহ, ৩ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ইমাম উদ্দিন ভূঞা, ৪ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে বেলায়েত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে নাছির উদ্দিন রিপন, ৬ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে আইয়ুব আলী খান, ৭ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে জামাল উদ্দিন নয়ন, ৮ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে শেখ কলিম উল্লাহ রয়েল ও ৯ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে নাজিম উদ্দিন জয়লাভ করেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে মনিহার বেগম, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে টেলিফোন প্রতীকে শাহানা আক্তার নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। পৌরসভার ৯ কেন্দ্রে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মধ্যে ছয় হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102