রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই: ড. হাছান মাহমুদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। 

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে। 

শনিবার বিকেলে ভোলার চরফ্যাসন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি অধ্যক্ষ মরহুম এম.এম. নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১৩ বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয় গ্রাম-গ্রামান্তরেও লেগেছে। গামগুলোও এখন শহরে পরিণত হয়েছে। গ্রামেও এখন কাউকে আর খালি পায়ে দেখা যায় না। গ্রামের মানুষও এখন আর বাসি পান্তাভাত খায় না। এটাই হচ্ছে শেখ হাসিনার বদলে দেয়া বাংলাদেশ। 

তিনি বলেন, গ্রামে বসে এখন সারবিশ্বের সাথে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছে। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। 

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বলেছিল পদ্মা সেতু হবে না কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবে। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102