সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কাবা শরিফ-মদিনায় দুই শ্রেষ্ঠ কারীর ইমামতিতে জুমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আজ সফর মাসের দ্বিতীয় জুমআ। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমআয় কোরআনের দুই শ্রেষ্ঠ কারী খুতবাহ দেবেন এবং ইমামতি করবেন। ওমরাহ পালনকারী, জিয়ারতকারীরা কাবা শরিফ ও মদিনায় জুমআর খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১৭ সেপ্টেম্বর ২০২১ইং মোতাবেক ১০ সফর ১৪৪৩ হিজরি (সৌদিতে) কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমআর খুতবাহ এবং নামাজের ইমামতির জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম ও খতিব নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই ইমাম হলেন-

কাবা শরিফ : প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও  খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ ।

মসজিদে নববি : মদিনার প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি আল হুজাইফি।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।

গত ১ মহররম ১৪৪৩ হিজরি থেকে সৌদি আরবের বাইরের দেশ থেকে মুসল্লিদের ওমরার অনুমতি ও কার্যক্রম শুরু করেছে দেশটি। ইতিমধ্যে পবিত্র মক্কা ও মদিনায় বাড়ছে মুসল্লির সংখ্যা। তবে ১৩টি দেশ সরাসরি ওমরায় অংশগ্রহণ করতে পারবে না। তারা অন্য দেশে ১৪ দিন অবস্থান সাপেক্ষে ওমরাহ পালন করতে পারবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র নগরী মক্কা-মদিনায় আগের মতো নামাজ, জুমআ ও ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102