সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যেখানে নিয়মিত দেখা যাবে শাবনূরকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত ও তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে এখন আর পর্দায় দেখা যায় না। সিনেমাকে বিদায় জানিয়ে অনেক আগেই বিদেশ পাড়ি জমিয়েছেন তিনি। তবে মাঝেমধ্যেই দেশে আসেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। 

এখন থেকে নিয়মিত দেখা যাবে এই নায়িকাকে। এর কারণ, সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সরব। 

১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনি রাতে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাবনূর। ঢালিউডের বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। সালমান শাহের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয় ছিল। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102