সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সরকারের আচরণে মনে হচ্ছে বাংলাদেশ মগের মুল্লুক: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের হিংস্র আচরণে মনে হচ্ছে- বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, এটি একটি মগের মুল্লুক।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব বলেন তিনি। ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মঙ্গলবার গোপালগঞ্জের একটি আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত রাজনীতিকদের সম্মান ক্ষুন্ন করে তাদেরকে মিথ্যা অভিযোগে আটক, রাজনৈতিকভাবে হেনস্তা এবং কারাগারে প্রেরণের মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা কোন সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। 

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপের ধারাবাহিকতায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গতকাল গোপালগঞ্জের একটি আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। 

‘রিজভী বিএনপির একজন অবিসংবাদিত, প্রতিবাদী ও জনপ্রিয় নেতা বলেই তার মুখ বন্ধ করতে সরকার আদালতের মাধ্যমে এধরণের প্রতিহিংসামূলক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করিয়েছে। আওয়ামী লীগ সরকারের হিংস্র আচরণে মনে হচ্ছে-বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, এটি একটি মগের মুল্লুক।’

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিনা ভোটের সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। মিথ্যা মামলাগুলোতে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে।

তিনি বলেন, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জবান রুদ্ধ করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতেই এধরণের জুলুমের আশ্রয় নিয়েছে আওয়ামী সরকার। দমন-নিপীড়ন, হামলা-মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে-তা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার ছাড়া আর কিছু নয়।

ফখরুল বলেন, সন্দেহাতীতভাবে বলা যায় যে, সরকার কোনভাবেই বিরোধী মত সহ্য করবে না এবং তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সঙ্কুচিত করতে করতে এখন একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। সারাদেশে প্রতিদিন যেভাবে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়ের, গণগ্রেপ্তার এবং জামিন না দিয়ে কারাগারে অন্তরীণ করার ঘটনা ঘটছে-তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। বিএনপিসহ বিরোধী দলের আটক সকল নেতাকর্মীর মুক্তি এবং সকল ধরণের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102