সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

লাল জ্যাকেটে উষ্ণতা ছড়াচ্ছেন ঋতুপর্ণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সপ্তাহের প্রথম দিনই জিম লুকে উষ্ণতা ছড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল জ্যাকেটের মাঝে উন্মুক্ত বক্ষ বিভাজিকা। এমন ছবিই পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

জিমে যেতে ভালবাসেন ঋতুপর্ণা। প্রত্যেকদিনই তার কাছে ‘জিম ডে’। অতিমারীর এই সময়ে স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ, তা অভিনেত্রী ভালভাবেই জানেন। সেই কারণেই সবসময় ফিট থাকার চেষ্টা করেন। বাকিদেরও একই পরামর্শ দিয়েছেন ঋতুপর্ণা। নিজের পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, “আপনারা কি আজ জিমে গিয়েছিলেন? সঠিক শরীরচর্চার মাধ্যমে ক্যালোরি নিকেশ করে ফেলুন।”

ঋতুপর্ণার এই ছবিতেই মজেছেন নেটদুনিয়ার নাগরিকরা। লাল জ্যাকেটের মাঝে তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখে অনেকেই ‘সো হট’, ‘সেক্সি’ মন্তব্য করেছেন। কেউ কেউ অবশ্য অভিনেত্রীর শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বেশিরভাগ মানুষই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ঋতুপর্ণাকে। অনেকে আগুনের ইমোজিও ব্যবহার করেছেন কমেন্ট বক্সের অন্দরে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনা আবহে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য কখনও ইনস্টাগ্রাম, কখনও ফেসবুক আবার কখনও ইউটিউবে নানারকম ভিডিও আপলোড করেন। গত আগস্ট মাসে গিয়েছিলেন হিমাচলে। সেখানে আবার হট প্যান্ট পরে একাধিক ছবি আপলোড করেছিলেন টলি বিউটি। তাতেও তুমুল শোরগোল হয় নেটদুনিয়ায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102