রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

যে কারণে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী মৌরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী মৌরি সেলিম। মিডিয়া ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার গণমাধ্যমকে জানালেন, তিনি আর মিডিয়াতে কাজ করবেন না।

এছাড়া এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মৌরি লেখেন, চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!

একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘শখের বশেই এতদিন কাজ করেছিলাম। যতটা প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি পেয়েছি এখানে। এজন্য সবার কাছে কৃতজ্ঞ। অনেক দিন ধরেই কাজ করছি না। আমার পরিবারও চায় না। সব কিছু ভেবেই সিদ্ধান্তটা নিলাম। এখন পরিবারকে সময় দেই। একদম সাধারণ জীবন যাপন করছি। ভবিষ্যতেও এমন থাকতে চাই।’

মৌরি বলেন, আমি শুরু থেকেই বলে আসছি শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার ছেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এজন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাস।

সেই সঙ্গে জানালেন, পারিবারিক বায়িং ব্যবসা আমাদের। এটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবো।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরি সেলিম। এরপর নাটকেও বেশ পরিচিতি পান। সিনেমায় কাজ করার ভাবনাও ছিল তার। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় জানালেন শোবিজকে। মৌরি সেলিম সর্বশেষ আবু হায়াত মাহমুদের ধারবাহিক নাটক ‘১০০ তে একশো’তে কাজ করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102