রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পর্তুগালে বাংলাদেশ ও ভারতের স্বাধীনতা উদযাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

সোয়েব আহমদ পর্তুগাল থেকে: পর্তুগালের লিসবনে ৪ সেপ্টেম্বর লুসোফোনা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ভারতের সাংস্কৃতিক সংগঠন ভূমি’র উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার হীরকজয়ন্তী উপলক্ষে “Colours of Independence” শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়নের ওপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়। অতঃপর দুই দেশের শিল্পীদের অংগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশত হয়।

কোভিড-১৯ সংক্রান্ত প্রয়োজনীয় বিধিনিষেধ অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং ভারতের রাষ্ট্রদূত শ্রী মানীষ চৌহানসহ উভয় দেশ এবং পর্তুগালের ১০০ জন আমন্ত্রিত অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। 

বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তৃতায় স্বাধীনতার জয়ন্তী উপলক্ষে সমবেত সবাইকে অভিনন্দন জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কথা উল্লেখ করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শহীদান, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত নারী-পুরুষের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের সর্বাত্মক সমর্থন, এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়া আর যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সাথে মিত্র বাহিনীর রক্ত দেওয়ার কথা রাষ্ট্রদূত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।  

এছাড়াও মিলনায়তনে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের ঐতিহ্যবাহী মসলিন ও জামদানি শাড়ি, টেরাকোটা, নকশিকাঁথা, পাটজাত দ্রব্যসহ গ্রামবাংলার বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য আগত অতিথিদের জন্য প্রদর্শনসহ বিভিন্ন দেশীয় খাবারে তাদের আপ্যায়িত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102